Home / জাতীয় / পাহাড় ধসে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
pmshakehasinambd

পাহাড় ধসে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৪ জুন ২০১৭ । ৩১ জৈষ্ঠ্য ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিবর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড় ধসে অনেক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

সুইডেনে দ্বিপক্ষীয় সফরের যাত্রাপথে রয়েছেন প্রধানমন্ত্রী। এসময় তিনি পাহাড় ধসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বার্তায় একথা জানা যায়।

প্রধানমন্ত্রী পাহাড় ধসে আটকেপড়া মানুষদের দ্রুত উদ্ধার ও তাদের চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি নিহতদের দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
অতিবর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে দু’জন সেনা কর্মকর্তাসহ প্রায় ১২৫জন নিহত হয়েছেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.