Home / অপরাধ / পাকিস্তানে পুলিশ একাডেমিতে জঙ্গি হামলা : নিহত ৪৪
pakpoliceacademiattackdies41mbd-f

পাকিস্তানে পুলিশ একাডেমিতে জঙ্গি হামলা : নিহত ৪৪

মাস্টারি বিডি ডটকম

আন্তর্জাতিক । ২৫ অক্টোবর ২০১৬ । ১০ কার্তিক ১৪২৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে সোমবার রাতে একটি পুলিশ একাডেমিতে জঙ্গি হামলা হয়েছে। এতে কমপক্ষে ৪৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। আধা-সামরিক বাহিনীর সদস্যরা পরে সেখানে পাল্টা অভিযান চালিয়ে জঙ্গি হামলার অবসান ঘটায়।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১১ টা ১০ মিনিটে প্রাদেশিক রাজধানীর কোয়েটার ২০ কিলোমিটার পূর্বে বেলুচিস্তান পুলিশ কলেজে হামলা চালায় জঙ্গিরা। এরপর কয়েক ঘন্টা ঘটনাস্থল থেকে গোলাগুলির শব্দ শোনা যায়।

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী সরফরাজ বুগতি মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেন, তিন জঙ্গি আত্মঘাতি সরঞ্জামাদি নিয়ে পুলিশ একাডেমিতে হামলা চালায়। এর আগে হামলাকারীর সংখ্যা পাঁচ-ছয় বলে উল্লেখ করা হয়েছিল।

তিনি বলেন, হামলাকারীরা প্রথমে পর্যবেক্ষণ টাওয়ারে অবস্থানরত পুলিশের ওপর হামলা চালায়। তারা গুলি করে তাকে হত্যার পর একাডেমির ভেতরে ঢোকে।

স্বরাষ্ট্রমন্ত্রী পরে এক টুইটার বার্তায় বলেন, নিহতের সংখ্যা ৪৪-এ দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ১১৮।

pakpoliceacademiattackdies41mbd-in

পাকিস্তানে এ বছর এটা তৃতীয় ভয়াবহ হামলা।

বেলুচিস্তানের আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের প্রধান মেজর জেনারেল শের আফগান বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর তিন ঘন্টার মধ্যে জঙ্গি হামলার অবসান ঘটাতে সক্ষম হই।’

শের আফগান পাল্টা অভিযানের নেতৃত্ব দেন।

শের আফগান বলেন, জঙ্গিদের যোগাযোগ ব্যবস্থায় আড়ি পেতে জানা গেছে, জঙ্গিরা পাকিস্তানি তালেবানের সহযোগী লস্কর-ই-জানভি জঙ্গি গোষ্ঠীর আল আলিমি উপদলের সদস্য। তারা (জঙ্গিরা) আফগানিস্তানের সক্রিয়গোষ্ঠীর সাথে যোগাযোগ করছিল। তবে জঙ্গি গোষ্ঠীটি হামলার দায়িত্ব এখনও স্বীকার করেনি।

বুগতি বলেন, হামলার সময় একাডেমিতে প্রায় ৭শ’ শিক্ষানবীশ পুলিশ ছিল। তাদের মধ্যে কয়েকশ’কে উদ্ধার করা হয়েছে।

একাডেমিতে যখন আধা-সামরিক বাহিনীর সদস্যরা পাল্টা অভিযান চালায় তখন সেখানে বিদ্যুৎ চলে যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোটা এলাকা ঘিরে রাখে এবং আহতদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স যাওয়া-আসা করতে দেখা যায়। সামরিক হেলিকপ্টারগুলো আকাশে চক্কর দিতে থাকে।

পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা জানান, সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পুলিশ ক্যাডেট হিসেবে নিজেকে পরিচয় দেয়া এক ব্যক্তি জানান, তিনি কালাশনিকভ রাইফেল হাতে মুখোশ পরা তিন ব্যক্তিকে দেখেন। তারা গুলিবর্ষণ করতে করতে মেসের দিকে অগ্রসর হচ্ছিল। তবে ওই পুলিশ ক্যাডেট দেয়াল টপকিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
দেশটির কর্মকর্তারা বলেছেন, নিহত ব্যক্তিদের অধিকাংশই পুলিশ ক্যাডেট। এছাড়া নিরাপত্তারক্ষীরাও নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 4 26 44444

ঢাবি শিক্ষার্থীর মরদেহের পাশে চিরকুট, পুলিশ হেফাজতে শিক্ষক

ঢাকা, রবিবার ২৬ এপ্রিল ২০২৬ মাসস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো আত্মহত্যা …

Leave a Reply

Your email address will not be published.