মাস্টারি সংবাদ | প্রতিবেদক
পদ্মাসেতু | ১০ অক্টোবর ২০২৩ | ২৫ আশ্বিন ১৪৩০
মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করে তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে যে চক্রান্ত হয়েছিলো, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মা সেতু ও রেল প্রকল্প আজ বাস্তবে।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশন থেকে প্রথম ব্যক্তি হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের সাথে সাথে এগিয়ে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন সোপান। পদ্মাসেতু হয়ে প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেন চলে যায় ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত।
এর আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মাওয়া রেলস্টেশনের পাশে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করে বলেন, ৭৫ এর পর দীর্ঘ ২৯ বছর আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই জনগনের কল্যানে কাজ করেনি।
পদ্মা সেতু নিয়ে দেশী বিদেশী চক্রান্তের কথাও স্মরন করিয়ে দেন প্রধানমন্ত্রী। যোগাযোগ খাতে রেলের সার্বিক উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ উল্লেখ করেন সরকার প্রধান শেখ হাসিনা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম