Home / খেলা / পঞ্চমবারের মতো ফিফার বর্ষসেরা রোনালদো
Ronaldo+mbd-3

পঞ্চমবারের মতো ফিফার বর্ষসেরা রোনালদো

…রোনালদো ফিফার প্রথম বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন ২০০৮ সালে। সেবার তিনি ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর পুরস্কারও জিতে নেন। এ দুই পুরস্কার এক হয়ে ফিফা ব্যালন ডি’অর হলে ২০১৩ ও ২০১৪ সালে তা জিতে নেন রোনালদো। ফের পুরস্কার দুটি আলাদা হওয়ার পর গত বছরের জানুয়ারিতে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জিতেন রোনালদো। মাত্র আট মাস পর সেই একই পুরস্কার পেয়ে গেলেন তিনি।…

Ronaldo+mbd-2

মাস্টারি বিডি ডটকম ।
স্পোর্টস ডেস্ক । ২৪ অক্টোবর ২০১৭ । ০৯ কার্তিক ১৪২৪

আবারো ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এ নিয়ে পঞ্চমবারের মতো ফিফার বর্ষসেরার মুকুট জিতলেন ৩২ বছর বয়সী এই পর্তুগিজ উইঙ্গার।

এই রেকর্ড এর আগে ছিল ২০০৯ থেকে টানা ২০১২ পর্যন্ত চারবার ও ২০১৫ সালে শেষবার ব্যালন ডি’অর জয়ী মেসির।

Ronaldo+mbd-5

সোমবার যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী হল লন্ডন প্যালাডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে ফিফার বর্ষসেরাদের পুরস্কৃত করা হয়। এ সময় ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হিসেবে রোনালদোর নাম ঘোষণা করেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

Ronaldo+mbd-4আর এবারও যে এই পর্তুগিজ তারকা ফিফার বর্ষসেরা ফুটবলার হতে পারেন তা বুঝা যাচ্ছিল। কারণ গত বছর জাতীয় দলের হয়ে ইউরো জেতা রোনালদো ক্লাব রিয়াল মাদ্রিদ গত মৌসুমে চারটি শিরোপা জেতেন। এ জন্য তিনি আবারও ফিফার বর্ষসেরার পুরস্কারটি জিততে চলেছেন, তা অনুমিতই ছিল।

বর্ষসেরা নির্বাচন করা হয় গত বছরের ২০ নভেম্বর থেকে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত ফুটবলারদের অর্জন বিবেচনায়। এ পুরস্কারের জন্য আগস্টে মোট ২৪ জনের তালিকা প্রকাশ করে ফিফা। সেপ্টেম্বরে এ সংখ্যা তিনজনে নামিয়ে আনা হয়।

রোনালদোর সঙ্গে এই তিনজনের তালিকায় ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান তারকা নেইমার।

রোনালদো ফিফার প্রথম বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন ২০০৮ সালে। সেবার তিনি ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর পুরস্কারও জিতে নেন। এ দুই পুরস্কার এক হয়ে ফিফা ব্যালন ডি’অর হলে ২০১৩ ও ২০১৪ সালে তা জিতে নেন রোনালদো। ফের পুরস্কার দুটি আলাদা হওয়ার পর গত বছরের জানুয়ারিতে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জিতেন রোনালদো। মাত্র আট মাস পর সেই একই পুরস্কার পেয়ে গেলেন তিনি।

উল্লেখ্য, গতবার এই ‍পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন রোনালদো ছাড়াও মেসি এবং আতলেতিকো মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান।

সৌজন্যে : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.