Home / জাতীয় / নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে: এলজিআরডি মন্ত্রী
Lged nari 11

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, সোমবার ০৯ মার্চ ২০২৬ মাসস

Lged nariনির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার অভিযোগ, ‘একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখে এবং তারা নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করছে।’

সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে এলজিইডি কর্তৃক নির্বাচিত ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সচিব মোঃ শহীদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন।

মন্ত্রী বলেন, ‘একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের কল্যাণের জন্য ম্যান্ডেট পেয়েছে বিএনপি। তারেক রহমান অনেকগুলো পরিবর্তনের কথা বলেছেন। প্রথম ঢাকায় নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছেন।’

এলজিআরডি মন্ত্রী আশা প্রকাশ করেন, বিধ্বস্ত রাষ্ট্র আর ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে দেশ পরিচালনা করলেও শিগগিরই ইতিবাচকভাবে সব ঘুরে দাঁড়াবে।

এসময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৯ জন নারীকে সম্মাননা দেওয়া হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 7 2026 777 88

সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়লেও কাটেনি অস্তিত্বের শঙ্কা

বুধবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | মাসস আজ ২৯ জুলাই, বিশ্বজুড়ে নানা কর্মসূচির …