Home / জাতীয় / নিম্নচাপ : দেশের সকল সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত
1no+signal+sea+mbd

নিম্নচাপ : দেশের সকল সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৭ ডিসেম্বর ২০১৭ । ২৩ অগ্রহায়ণ ১৪২৪

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সেই সঙ্গে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়, নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে বৃহস্পতিবার সকাল ৬ টায় ১৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৩৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৩৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

সে সময় নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪৪ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.