মাস্টারি সংবাদ | কালচারাল রিপোর্টার
সঙ্গীত | ১৩ অক্টোবর ২০২৩ | ২৮ আশ্বিন ১৪৩০

পুজোর গন্ধ ভাসছে চারপাশে। এর ভেতরেই প্রকাশিত হলো নদীর নতুন গান ”ঢেউ”। HM Voice এর ব্যানারে নদীর এটা তৃতীয় গান। নদীর গান মানেই অন্যরকম কিছু। এই গানেও তার ব্যাতিক্রম নেই। তবে গানটি সাধারণ গানের মতো নয়। একটু অন্যরকম। দেহবাদী গান। প্রিয়শিল্পী NODI র মায়াবি কণ্ঠ ছুঁয়ে সুন্দর কিছু সাজানো কথার ছন্দময় উচ্চারণ-”দেহ ভেসে যায় কোন সে ঢেউয়ে” ।
শেখ নজরুলের লেখায় গানটিতে সুর সংযোজন করেছেন ফিদেল নঈম। মিউৃজিক আয়োজনে ছিলেন রিজওয়ান শেখ। গানটির ভিডিও চিত্রে শিল্পী নিজেই অংশগ্রহণ করেছেন। গানটি শ্রোতা-সাধারণের ভালোবাসায় সিক্ত হবে বলে সংশ্লিষ্ট সবার বিশ্বাস।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম