Home / আন্তর্জাতিক / ধর্ম যার যার, পয়লা বৈশাখ বাঙালির সবার
image

ধর্ম যার যার, পয়লা বৈশাখ বাঙালির সবার

image 1

নববর্ষ উপলক্ষে বিকেল ৪ টেয় কলেজ স্কোয়ারে নববর্ষ জুলুস সংগঠনের তত্ত্বাবধানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রীরামপুর গাঁধী ময়দানেও বাংলাদেশের কায়দায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বিকেল ৪টে-তেই।

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ এপ্রিল ২০১৭ । ০২ বৈশাখ ১৪২৪

গতকাল বাংলাদেশে যে সুর বেজেছিল, সেই সুরই আজ ধ্বনিত হল পশ্চিমবঙ্গে।

রাজ্য জুড়ে সম্প্রীতির ডাক নিয়ে শুরু হল বাংলা নতুন বছর। নববর্ষ ১৪২৪-কে স্বাগত জানাতে সকাল থেকেই তাই নানা অনুষ্ঠান, শোভাযাত্রায় মেতে উঠেছে কলকাতা থেকে শুরু করে রাজ্যের সব জেলা।

কলকাতায় সকাল ৮টায় পার্ক স্ট্রিট জাদুঘর থেকে ভাষাও চেতনা সমিতি-সহ আরও কয়েকটি সংগঠনের মিছিল রবীন্দ্র সদন পর্যন্ত যায়। এই মিছিলের মূল বক্তব্য ছিল ‘ধর্ম যার যার, দেশ সবার’। ওই সময়েই যাদবপুরের গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত আরও একটি শোভাযাত্রা বের হয়। বাংলার নববর্ষ উদযাপন কমিটি এই শোভাযাত্রার আয়োজন করেছিল। নাটক, গান-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ছিল যাদবপুর।

image 2

সূত্র: আনন্দবাজার পত্রিকা

About Shekh Nazrul

Check Also

13 8 2026 44444

মান্য থেকে ‘মহামান্য’

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, …

Leave a Reply

Your email address will not be published.