
মাস্টারি বিডি । শিমুল আহসান
ফিচার । ২৫ ডিসেম্বর ২০১৮ । ১১ পৌষ ১৪২৫
প্রাকৃতিকভাবেই বাংলাদেশ মাছের জন্য বিখ্যাত। আর এর জন্য ভৌগোলিক অবস্থাটি বিরাট ভূমিকা রাখে।

একটা সময় সারা দেশ থেকে এত বিপুল পরিমাণে মাছ পাওয়া যেতো যে, এ প্রজন্মের কাছে তা বললে গল্পের মতোই শোনাবে।

আর প্রাচীন একটি প্রবচন এ কথাটিকে আরো ভাল করে প্রতিষ্ঠিত করে থাকে। প্রবচনটি হলো- মাছে ভাতে বাঙ্গালী। তবে বাস্তবতা হচ্ছে- বাঙালি তার চিরায়ত এই ঐতিহ্য আজ হারাতে বসেছে নানা কারণে।

যদিও এখন চাষের মাধ্যমে প্রচুর মাছ উৎপাদিত হচ্ছে দেশে। এরইমধ্যে মাছে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কিন্তু তারপরও কথা থেকে যায়।

আমাদের মিঠা পানির দেশিমাছের স্বাদ বর্ণ গন্ধের সঙ্গে চাষের মাছ কিংবা হাইব্রিড মাছের কিন্তু কোনো তুলনা করা যাবে না। আমাদের ষড়ঋতুর বাংলাদেশে যে পরিমাণ নদ-নদী হাওড়-বাওড় খাল-বিল ইত্যাদি আছে, আমাদের দেশের যে ভূপ্রকৃতি, বর্ষাকালে বিপুল এলাকা জলে ডুবে যায় এবং মৎস্য প্রজননের সুবিশাল এক ক্ষেত্র তৈরি হয়।

সে ক্ষেত্রে দেশি মাছের তো অভাব হবার কথা না! এরইমধ্যে শতাধিক প্রজাতির মাছ দেশ থেকে হারিয়ে গেছে। দেশি অন্যান্য মাছও রয়েছে হুমকির মুখে। কিন্তু এটি আমাদের কাম্য হতে পারে না।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম