Home / উদ্যোগ / দিনাজপুরে উন্নয়ন কাজে সাড়ে ২১ কোটি টাকা বরাদ্দ
dinajpur+mbd

দিনাজপুরে উন্নয়ন কাজে সাড়ে ২১ কোটি টাকা বরাদ্দ

মাস্টারি বিডি ডটকম ।
দিনাজপুর । ০৯ নভেম্বর ২০১৭ । ২৫ কার্তিক ১৪২৪

দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ১০২ ইউনিয়নের বন্যা পরবর্তী কাঁচা সড়কের ও নির্মাণে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২১ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

দিনাজপুর জেলা ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোকলেসুর রহমান জানান, জেলায় বন্যা পরবর্তী কাঁচা রাস্তা মেরামত, সংস্কার এবং নতুন করে নির্মাণের লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে চলতি মাসে ২১ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত অর্থে প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্ট ১৩টি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে বৈঠক করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে প্রকল্প আহ্বান করা হয়েছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে তারা প্রকল্প প্রনয়ন করে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে জমা দেবেন।

২১ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রকল্প নিয়ে বৈঠক এবং বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ দেয়া হবে। আগামী বছর ফেব্রুয়ারী মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1 4 26 33

পলিশেডে টমেটো চাষ, সম্ভাবনা দেখালেন গোলাপগঞ্জের শাহজাহান

ঢাকা, বুধবার ০১ এপ্রিল ২০২৬ মাসস ঋতুর হিসাব বদলে দিয়ে গ্রীষ্মকালেই শীতকালীন সবজি চাষ—এ যেন এক …

Leave a Reply

Your email address will not be published.