Home / ফটো গ্যালারি / প্রধানমন্ত্রীর প্রতি আইভীর কৃতজ্ঞতা – নারায়ণগঞ্জবাসীকে পদমর্যাদা উৎসর্গ
pm+ivee+mbd

প্রধানমন্ত্রীর প্রতি আইভীর কৃতজ্ঞতা – নারায়ণগঞ্জবাসীকে পদমর্যাদা উৎসর্গ

মাস্টারি বিডি ডটকম ।
নারায়ণগঞ্জ । ০৯ নভেম্বর ২০১৭ । ২৫ কার্তিক ১৪২৪

উপমন্ত্রীর পদমর্যাদা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। পাশাপাশি তিনি এ পদমর্যাদা নারায়ণগঞ্জবাসীকেও উৎসর্গ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘এটা নারায়ণগঞ্জবাসির পাওনা ছিল। কারণ নারায়ণগঞ্জবাসী ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিয়েছিল। এটা তারই প্রতিদান। তাই এ মর্যাদা আমি নারায়ণগঞ্জবাসীকে উৎসর্গ করছি। কারণ তাদের জন্যই আমি এ সম্মান পেয়েছি।’

মেয়র আইভী বুধবার বিকালে নগরীর ২নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।

তিনি এ সময় সিটি করপোরেশনের ভবিষ্যত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘সরকার সহযোগিতা করছে। নতুন করে আরো প্রকল্প হাতে নেয়া হয়েছে। নগরবাসী ট্যাক্স দিচ্ছে। নারায়ণগঞ্জের আপামর জনতা আমার পাশে আছে। দলও আমার পাশে আছে। জনতাই আমার শক্তি’।

এর আগে মেয়র আইভী দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হলে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়। বাসস

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.