Home / আন্তর্জাতিক / ‘ডোলা রে ডোলা’ সর্বসেরা!
dolare+mbd

‘ডোলা রে ডোলা’ সর্বসেরা!

মাস্টারি বিডি । তুষার
বিনোদন ডেস্ক । ২৩ নভেম্বর ২০১৮ । ০৯ অগ্রহায়ণ ১৪২৫

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘দেবদাস’। সিনেমাটির ‘ডোলা রে ডোলা…’ গানটি বলিউডের সর্বকালের সেরা নাচের গান হিসেবে নির্বাচিত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আই-এর করা জরিপে বলিউডের শীর্ষ ৫০ নাচের গানের মধ্যে শীর্ষে রয়েছে গানটি। পাঠকের ভোট, চলচ্চিত্র বিশেষজ্ঞ, কোরিওগ্রাফার, নৃত্য বিশেষজ্ঞ একটি দলের মতামতের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মুঘল-ই-আজম সিনেমার ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া…’। তৃতীয় অবস্থানে তেজাব সিনেমার ‘এক দো তিন…’ গানটি।

মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘ডোলা রে ডোলা…’ গানটির কোরিওগ্রাফি করেছেন সরোজ খান। গানটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ হিসেবে মনে করেন বলিউডের নন্দিত এই কোরিওগ্রাফার।

ইস্টার্ন আই এন্টারটেইনমেন্টের সম্পাদক আসজাদ নাজির বলেন, ‘বলিউড সিনেমার মূল ভিত্তি গান, তাই নাচ এর অন্যতম অংশ। বছরের পর বছর ধরে নাচ ও গান হিন্দি সিনেমার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে এবং দর্শকদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। সঞ্জয় লীলা বানসালি ও সরোজ খান একটি মাস্টারপিস তৈরি করেছেন।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.