Home / খেলা / টেনিস তারকা ভেনাস মুক্তি পেলেন সড়ক দুর্ঘটনার অভিযোগ থেকে
venace+free+mbd

টেনিস তারকা ভেনাস মুক্তি পেলেন সড়ক দুর্ঘটনার অভিযোগ থেকে

মাস্টারি বিডি ডটকম ।
স্পোর্টস ডেস্ক । ২২ ডিসেম্বর ২০১৭ । ০৮ পৌষ ১৪২৪

ফ্লোরিডায় দুটি গাড়ির মধ্যে মারাত্মক সড়ক দুর্ঘটনার অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন আমেরিকান টেনিস তারকা ভেনাস উইলয়ামস।

গত জুনে ফ্লোরিডায় ভেনাসের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির মারাত্মক সংঘর্ষের ফলে এক ব্যক্তি মারা যায়। ফ্লোরিডা পুলিশের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিক এক রিপোর্টে বলা হয়েছে- এ ঘটনায় ভেনাসের বিরুদ্ধে কোন অভিযোগ গঠন করা হবে না।

ফ্লোরিডা সান সেন্টিনেল পত্রিকায় বুধবার প্রকাশিক খবরে বলা হয়, পাম বিচ গার্ডেনসের ব্যস্ত সড়কে সংঘটিত এ সংঘর্ষে কোন চালকের দোষ পাওয়া যায়নি এবং কোন অভিযোগ গঠন করা হবে না।

venace+free+mbd-2

ট্রাফিক পুলিশের তদন্তের কথা উল্লেখ করে পাম বিচ গার্ডেনস পুলিশের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘তদন্তের ওপর ভিত্তি করে এবং ফ্লোরিডা রাজ্যের নিয়মানুযায়ী এ ঘটনায় কোন অভিযোগ গঠন করা হবে না।’

ওই ঘটনায় জেরোমে নামের এক ব্যক্তি নিহত হন। তবে পুলিশের তদন্তে বলা হয় তৃতীয় একটি গাড়ি ভেনাসের গাড়ি ওভারটেক করার সময় এ ঘটনা ঘটে। তাতে কোনভাবেই ভেনাস দায়ী নন।

ভেনাস ও জোরোমের স্ত্রী বারসন কেউই আহত হননি। ওই ঘটনার ১৩ দিন পর জোরোমে মারা গেলে তার স্ত্রী বারসন মামলা ভেনাসের বিরুদ্ধে দায়ের করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 26 144

বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

ঢাকা, মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬ মাসস আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া …

Leave a Reply

Your email address will not be published.