Home / শিক্ষা / জাপানের এনইএফ বৃত্তি পেল জাবি’র ১০ ছাত্রী
jahangirnagaruniversitylogombd

জাপানের এনইএফ বৃত্তি পেল জাবি’র ১০ ছাত্রী

যে কোনো বৃত্তি বড় ধরনের সম্মান ও স্বীকৃতি
মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ নভেম্বর ২০১৬ । ১৫ অগ্রহায়ণ ১৪২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগ ও মাইক্রোবায়োলজি বিভাগের ১০ জন ছাত্রী দ্বিতীয় পর্যায়ে জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তি পেয়েছে ।

সোমবার জাবি’র কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ৬ মাসের বৃত্তির অর্থ প্রদান করেন। সংবাদ বাসস-এর।

jufemstudentjapanscolarshipmbdউপাচার্য বলেন, যে কোনো বৃত্তি বড় ধরনের সম্মান ও স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীগণ শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজেদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সচেষ্ট থাকবে।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খবির উদ্দিন ও অধ্যাপক ড. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই বৃত্তির আওতায় শিক্ষার্থীগণ প্রকৃতি সংরক্ষণ বিষয়ে শিক্ষা-গবেষণার সুযোগ পাবে। আগামীতে আরও ১০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খবির উদ্দিনকে প্রধান করে গঠিত ৩ সদস্যের একটি বাছাই কমিটি এই ১০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 7 2026 777

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে …

Leave a Reply

Your email address will not be published.