মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ নভেম্বর ২০১৬ । ১৪ অগ্রহায়ণ ১৪২৩
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে সরকারের উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে মোট ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।
উপসচিব পদে ২০৫ জন, যুগ্মসচিব পদে ১৮৬ জন এবং অতিরিক্ত সচিব পদে ১৪৫ জনকে এই পদোন্নতি দেয়া হয়।
রোববার এক তথ্য বিবরণীতে একথা বলা হয়।
উপসচিব থেকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া ১৮৬ জন কর্মকর্তার মধ্যে ১১ জনই জেলা প্রশাসক (ডিসি)।
নরসিংদীর ডিসি আবু হেনা মোর্শেদ জামান, সুনামগঞ্জের ডিসি শেখ রফিকুল ইসলাম, রাজশাহীর ডিসি কাজী আশরাফ উদ্দিন, টাঙ্গাইলের ডিসি মো. মাহবুব হোসেন, নোয়াখালীর ডিসি বদরে মুনীর ফেরদৌস, যশোরের ডিসি মো. হুমায়ুন কবীর, মানিকগঞ্জের ডিসি রাশিদা ফেরদৌস, মাগুরার ডিসি মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেটের ডিসি মো. জয়নাল আবেদীন, চট্টগ্রামের ডিসি মো. সামছুল আরেফিন এবং ঝালকাঠির ডিসি মো. মিজানুল হক চৌধুরী যুগ্ম-সচিব হয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজম ও শেখ ইউসুফ হারুন অতিররিক্ত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের মধ্যে মো. খলিলুর রহমান, নীলিমা আক্তার ও নাসরীন আফরোজ যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
স্থানীয় সরকারমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ ইব্রাহীম, জনপ্রশাসনমন্ত্রীর একান্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীর একান্ত সচিব মো. জহুরুল ইসলাম রোহেল পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হয়েছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার একান্ত সচিব অতুল সরকার, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সচিব প্রদীপ কুমার দাস পদোন্নতি পেয়েছেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবের একান্ত সচিব মো. শওকত আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের একান্ত সচিব মনির হোসেন চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিবের একান্ত সচিব মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব সৈয়দ আলী আহসান, ডাক ও টেলিযোগাযোগ সচিবের একান্ত সচিব মো. রায়হান আখতার, শিল্প সচিবের একান্ত সচিব মো. কামরুল হাসান, বাণিজ্য সচিবের একান্ত সচিব সৈয়দ মুহাম্মদ কাওছার হোসেনকেও পদোন্নতি দিয়েছে সরকার।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব রাজা মুহাম্মদ আব্দুল হাই, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মো. রফিকুল ইসলাম, আরেকটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব সোনা মনি চাকমা পদোন্নতি পেয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব কবীর মাহমুদ, প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব হায়াত-উদ-দৌলা খাঁন, জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব মো. আসিফ আহসানকে পদোন্নতি দিয়েছে সরকার।
সূত্র : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম