Home / জাতীয় / ছাত্র-জনতার আন্দোলন দমনে অপরাধের তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি
19

ছাত্র-জনতার আন্দোলন দমনে অপরাধের তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি

ঢাকা, শনিবার ১৯ অক্টোবর ২০২৪কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলন দমনে হামলা, হত্যা, অগ্নিসংযোগসহ যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেসব অপরাধসংক্রান্ত তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

শনিবার (১৯ অক্টোবর) একটি জাতীয় দৈনিকে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১ জুলাই থেকে ৫ আগস্ট সময়কালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের লক্ষ্যে তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটভুক্ত দলসমূহ, সহযোগী সংগঠন, অনুগত বা নিযুক্ত অবৈধ অস্ত্রধারী, অপরাধী ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড, গুরুতর জখম, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং অন্যান্য অপরাধ সংঘটন সংক্রান্তে কারো কাছে কোনো তথ্য, ডকুমেন্ট, ছবি, অডিও/ভিডিও ক্লিপ ইত্যাদি থাকলে তা ওই অপরাধ প্রমাণের জন্য ব্যবহার করার লক্ষ্যে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঢাকা অফিসে যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।’

এসংক্রান্ত প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

তথ্য-প্রমাণ পাঠাতে গণবিজ্ঞপ্তিতে একটি ই-মেইলের (coordinator@ictbdinvestigation.gov.bd) পাশাপাশি দুটি মোবাইল ফোন নম্বরও (01711-905603, 01611-905603) দেওয়া হয়েছে।
কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …