মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ জানুয়ারি ২০১৭ । ৩০ পৌষ ১৪২৩
সাকিব-মুশফিকে ওয়েলিংটনে চালকের আসনে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের লাগামটা এখন বাংলাদেশের হাতে। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪২ রান করেছে টাইগাররা। সাব্বির অপরাজিত রয়েছেন ১০ রানে। এর আগে ব্যক্তিগত ১৫৯ রান করে আউট হন মুশফিক। আর দলীয় ৫৩৭ রানে ওয়াগনারের বলে বোল্ড হবার আগে সাকিব করেন ক্যারিয়ার সেরা ২১৭ রান।
এর আগে তৃতীয় বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন সাকিব আল হাসান। তবে ১৫৯ রান করে আউট হয়ে টাইগার সমর্থকদের আক্ষেপ বাড়ান মুশফিকুর রহিম। বোল্টের বলে আউট হন মুশি। ২৬০ বলে ১৫৯ রান করেন তিনি।
ডাবল সেঞ্চুরি করার পর ১২৮তম ওভারে তামিমকে (২০৬) সরিয়ে দেশ সেরা স্কোরের মালিক বনে যান সাকিব। দিনের খেলা শেষ হবার কয়েক ওভার আগে ওয়াগনারের বলে বোল্ড হন সাকিব। দিনের শেষ ওভারে ওয়ানারের তৃতীয় শিকার হন মেহেদী হাসান মিরাজ।
১৫৪ রানে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ আজ সকালেই মমিনুলের উইকেট হারায়।
গতকালের রানের সাথে আর কোনো রান যোগ করতে পারেন নি এই ব্যাটসম্যান। এরপর ৩৫৯ রানের জুটি বেধে টাইগারদের রানটাকে পাহাড়ে ওঠান সাকিব ও মুশফিক।
প্রতিকূল আবহাওয়ায় প্রথম দিনে কিউই বোলারদের বেশ ভালোভাবেই সামলিয়েছিলে বাংলাদেশ ব্যাটসম্যানরা। বড় কোনো সংগ্রহ গড়তে না পারলেও তামিম ও মুমিনুলের ব্যাটিং দৃঢ়তায় ৩ উইকেটে ১৫৪ রান করেছিল বাংলাদেশ।
দ্বিতীয় দিনে শুরুতেই মমিনুলকে ফেরান সাউদি। ৪৪তম ওভারের তৃতীয় বলে মুমিনুল আউট হবার পর সাকিব-মুশফিক বাংলাদেশ ইনিংসের হাল ধরেন। দুজনেই শতক তুলে নিয়েছেন। ৫১তম টেস্টে মুশফিকের এটি চতুর্থ শতক।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম