মাস্টারি বিডি । সোমা
ফিচার । ০২ জানুয়ারি ২০১৯ । ১৯ পৌষ ১৪২৫
জোড়ায় জোড়ায় থাকে বলে একনাম হয়ে গেছে। চখাচখি। পুরুষটি চখা আর স্ত্রীটি চখি। এরা দেখতে হাঁসের মতোই। দারুচিনি রংয়ের এ পাখিগুলি পানিতে সাঁতার কেটে ভেসে বেড়ায়। তবে জোড়ায় জোড়ায়।

চখা আর চখির মাঝে কিছুটা পার্থক্য রয়েছে। চখা কমলা ও বাদামি থেকে দারুচিনি রংয়ের। মাথা ও ঘাড় হালকা বাদামি বর্ণের হয়। ধাতব সবুজ পতাকা বর্ণের ডানা ও সাদা পালকের ঢাকনি। চখার লেজ কালো আর গলায় থাকে সরু কালো বলয়।

চখার চেয়ে চখি আকারে সামান্য ছোট। ফিকে রংয়ের মাথাওয়ালা চখির গলায় বলয় থাকে না। চখাচখির চোখ হয় বাদামি। আর ঠোঁট, পা ও পায়ের পাতা হয় কালো।

শীত মৌসুমে এরা পরিযায়ী পাখি হিসেবে বাংলাদেশে আসে। আমাদের দেশের বন্যপ্রাণী আইনে এরা সংরক্ষিত।
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার উত্তর ও দক্ষিণাঞ্চলে এরা বিচরণ করে। শীতের মৌসুমে বাংলাদেশের বিভিন্ন নদ-নদী যেমন- বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের হাওর এলাকায় এদের সচরাচর দেখা যায়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম