Home / উদ্যোগ / আকিমুন রহমান পাচ্ছেন অনন্যা সাহিত্য পুরস্কার
akimun+rahman+author+mbd

আকিমুন রহমান পাচ্ছেন অনন্যা সাহিত্য পুরস্কার

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
সাহিত্য । ০২ জানুয়ারি ২০১৯ । ১৯ পৌষ ১৪২৫

প্রবন্ধ, গবেষণা ও কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৫’ পাচ্ছেন লেখক-গবেষক ড. আকিমুন রহমান।
আগামী ৫ জানুয়ারি বিকাল ৪ টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

akimun+rahman+author+mbd-2

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী ও বিশেষ অতিথি থাকবেন প্রাবন্ধিক অধ্যাপক বেগম আকতার কামাল। সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
প্রসঙ্গত, বাংলা ১৯৯৩ সাল থেকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রতিবছর একজন নারী-সাহিত্যিককে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।

akimun+rahman+author+mbd-3

এ পর্যন্ত যাঁরা এই পুরস্কার পেয়েছেন, তাঁরা হলেন- সেলিনা হোসেন, রিজিয়া রহমান, নীলিমা ইব্রাহিম, দিলারা হাশেম, রাবেয়া খাতুন, সনজীদা খাতুন, শহিদ জননী জাহানারা ইমাম (মরণোত্তর), নূরজাহান বেগম, পূরবী বসু, ঝর্ণাদাশ পুরকায়স্থ, কাজী রোজী প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.