Home / উৎসব ও সংস্কৃতি / গ্রিসে বাংলাদেশ দূতাবাসে পিঠা উৎসব
পিঠা-উৎসব-2403100513

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে পিঠা উৎসব

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
উৎসব | ১০ মার্চ ২০২৪ | ২৬ ফালগুন ১৪৩০

pitha1-20240310092627

গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীদের জন্য এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস এবার বর্ণিল বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করে। শনিবার (৯ মার্চ) দূতাবাস প্রাঙ্গণে এ উৎসবে বিপুল সংখ্যক নারী ও কন্যা শিশু যোগদান করেন।

বাংলাদেশ থেকে অনেক দূরে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধববিহীন ব্যস্ত জীবনে এ আয়োজন ছিল অত্যন্ত আনন্দময়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের প্রাণঢালা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।বসন্ত ও পিঠা উৎসব অনুষ্ঠানে তারা তাদের ভালো লাগা পরস্পরের সাথে শেয়ার করেন। প্রত্যেকেই গান, আবৃত্তি অথবা কৌতুক পরিবেশন করেন। তাদের মুখরতায় বাংলাদেশ দূতাবাস যেন চাঁদের হাটে পরিণত হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সহধর্মিণী রেবেকা সুলতানা নারীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি স্মরণীয় একটি দিনে পরিণত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগম।

সূত্র : জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …