মাস্টারি বিডি ডটকম
মেহেরপুর । ০৪ ফেব্রুয়ারি ২০১৭ । ২২ মাঘ ১৪২৩
মেহেরপুরের গাংনীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এক কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৬৪১ টাকা ব্যয়ে তৃতীয় তলা বিশিষ্ট কমপ্লেক্স ভবনটি নির্মাণ করবে এলজিইডি।
ভবনে মুক্তিযোদ্ধাদের কার্যালয়, সম্মেলন কক্ষ ও মার্কেট থাকবে।
আজ শনিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভিত্তিপ্রস্থরের ফলক উন্মোচন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিমুদ্দীন সর্দার, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ্জ-জামান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম এবং জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম