Home / খেলা / ক্রিকেট তারকা মুশফিকুর রহিম বাবা হলেন
mushfik+father+mbd-4

ক্রিকেট তারকা মুশফিকুর রহিম বাবা হলেন

mushfik+father+mbd-3

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৬ ফেব্রুয়ারি ২০১৮ । ২৪ মাঘ ১৪২৪

mushfik+father+mbd-2ক্রিকেটে দারুণ দক্ষতার কারণে অনেকবার পত্রিকার শিরোনাম হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য্য সদস্য ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তবে এবার তিনি পত্রিকার শিরোনাম হতে চলেছেন পিতৃত্ব লাভের কারণে। প্রথম পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়েত।

স্ত্রীর সন্তান জন্ম দেয়ার সময় ঘনিয়ে আসায় তড়িঘড়ি করে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমানের চড়ে বসেছিলেন মুশফিক। এর আগে চট্টগ্রামে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে দারুণ দক্ষতা প্রদর্শন করেছেন মুশফিক। প্রথম ইনিংসে সংগ্রহ করেছেন ৯২ রান।

রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন জান্নাতুল কিফায়েত। মুশফিকুরের পিতা মাহমুদ হামিদ টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন। গর্বিত দাদা হওয়া মাহমুদ বলেন, ‘তার নাতির জন্ম হয়েছে। মা ও সন্তান দু’জনই সুস্থ রয়েছেন।’ বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.