Home / আবহাওয়া / কী ভীষণ রৌদ্রকরোজ্জ্বল শ্রাবণ!
nature+mbd-2

কী ভীষণ রৌদ্রকরোজ্জ্বল শ্রাবণ!

মাস্টারি বিডি | শিমুল আহসান
প্রকৃতি | ঢাকা | ২০ জুলাই ২০১৯ | ০৫ শ্রাবণ ১৪২৬

আহা! কী ভীষণ রৌদ্রকরোজ্জ্বল শ্রাবণ! চলছে দাবদাহ। রাজধানীতে সূর্যের উত্তাপে জনজীবনে নাভিশ্বাস। দিনে সূর্যের প্রচণ্ড দহন শোষণ আর রাতে ভ্যাপসা গরম। গ্রীষ্ম গেছে। আষাঢ় গেছে। শ্রাবণের আজ পঞ্চম দিবস। অথচ স্বরূপে স্বমূর্তিতে উপস্থিত হয়নি আরাধ্য শাওন! মেঘমুক্ত আকাশ। বৃষ্টি বিহীন দিনরাত। শাওনবৈচিত্র্যে বাঙালির হৃদয়ে যেভাবে দোলা লেগে যায়- সেটি আর লাগছে না।

nature+mbd

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। অর্থাৎ রাজধানীতে রোদ উত্তাপ গুমোট থাকলেও দেশের কোথাও কোথাও শ্রাবণধারা নেমেছে। এবং আবহাওয়া অফিস বলেছে সোমবার থেকে, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সূত্র থেকে জানা গেছে, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় বিরাজ করছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.