মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ০৬ জানুয়ারি ২০১৯ । ২৩ পৌষ ১৪২৫
কারনেশনের বৈজ্ঞানিক নাম Dianthus caryophyllus, এটি Caryophyllaceae পরিবারের সদস্য। ফুলে লবঙ্গের মতো গন্ধ।
কারনেশনের আদি নিবাস সমপর্কে সঠিক জানা যায় না, কারো কারো মতে দক্ষিণ ফ্রান্সের প্রজাতি। সেপন, মোনাকো, শ্লোভেনিয়ার জাতীয় ফুল কারনেশন।
কার্নেশনের কাণ্ড ধূসর-সবুজ, পর্বসন্ধি স্ফীত। পাতা ঘাসের মতো। গোলাপের মতো ফুল হয় । ফুল সিঙ্গল বা ডাবল, পাপড়ি অখণ্ড বা ঝালরের মতো কাটা কাটা, হালকা সুগন্ধি। রং গোলাপি, লাল, হলুদ, সাদা। আকারে ও বর্ণে গোলাপের পরেই এর স্থান। Dianthus শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় ফুল। খ্রিস্টের জন্মের পর এ ফুলের চাষ হতো ফ্রান্সে। ৬০০ থেকে ৭০০ খ্রিস্টাব্দে সুগন্ধি তৈরির জন্য এর চাষ হতো আরব দেশে। ফুল দিয়ে তোড়া তৈরি করা যায়। বাগানে তিন প্রকার কারনেশনের চাষ হয়ে থাকে। বর্ডার কারনেশন, পারপ্যাচুয়েল ফ্লাওয়ারিং এবং মার্গারিট। বর্ডার কারনেশনের মধ্যে ম্যাডোনা, স্নে ক্লেভ এবং পারপ্যাচুয়েল ফ্লাওয়ারিং-এর মধ্যে গোল্ডেন রেইন, নিরো উল্লেখযোগ্য।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম