মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম।
২৩শে জানুয়ারি ২০২৪ | ৯ই মাঘ ১৪৩০
দ্বাদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরী এমপিকে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার ১৯৭২, অনুযায়ী এই নিয়োগ দেন।
সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত এ সম্পর্কিত আজ একটি প্রজ্ঞাপন জারি হয়।
এ ছাড়া আলাদা একটি প্রজ্ঞাপনে আরও ৫ জনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নবনিযুক্ত হুইপগণ হলেন-ইকবালুর রহিম এমপি (দিনাজপুর-৩)
আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (জয়পুরহাট-২)
মো. নজরুল ইসলাম বাবু এমপি (নারায়ণগঞ্জ-২)
সাইমুম সরওয়ার কমল এমপি (কক্সবাজার-৩) এবং
মাশরাফী বিন মোর্ত্তজা এমপি (নড়াইল-২)।
সূত্রঃ বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম