Home / প্রকৃতি / এড়ানো যাবে না যে ফুলের ঘ্রাণের প্রাচুর্য!
hasnahena+Night+blooming+Jasmine+mbd

এড়ানো যাবে না যে ফুলের ঘ্রাণের প্রাচুর্য!

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ২৭ এপ্রিল ২০১৯ । ১৪ বৈশাখ ১৪২৬

হাসনাহেনা সাদামাটা ফুল। তবে কিছুতেই এড়ানো যাবে না এ ফুলের ঘ্রাণের প্রাচুর্য। যেখানেই ফুটুক না কেন জানান সে দেবেই।

hasnahena+Night+blooming+Jasmine+mbd-2

হাসনাহেনা ওয়েস্ট ইন্ডিজের প্রজাতি। লতানো ধরনের ঝোপাল গাছ। ডালের গায়ে অজস্র সাদা সাদা তিল থাকে, এদের নাম ল্যান্টিসেল। পাতা লম্বাটে, মসৃণ।

hasnahena+Night+blooming+Jasmine+mbd-4

বছরে কয়েকবার ফুল ফোটে। তবে গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফোটে। পাতার গোড়া বা ডালের ও আগায় ফুলের ছোট ছোট থোকা হয়।

hasnahena+Night+blooming+Jasmine+mbd-3

হাসনাহেনা সন্ধ্যায় ফোটে ও সুগন্ধ ছড়ায়। সাদাটে ফুল নলাকার, ২ সেমি লম্বা, ৫ পাপড়ি। ফল গোল, সাদা। কলমের মাধ্যমে চাষ করা যায়।

hasnahena+Night+blooming+Jasmine+mbd-5

হাসনাহেনা ফুলের বৈজ্ঞানিক নাম- Cestrum nocturnum.। এর ইংরেজি নাম night-blooming jasmine, night-blooming cestrum, lady of the night, queen of the night, night-blooming jessamine, and Hasna Hena পরিবার- Solanaceae.।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.