ঢাকা, সোমবার ২৮ অক্টোবর ২০২৪
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর ঘোষণা করা গণভবন পরিদর্শনে গিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার সঙ্গে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও ছিলেন।
গণভবন থেকে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আসিফ মাহমুদ। তার সঙ্গে ছবিতে নাহিদ হাসান ও মাহফুজ আলমও আছেন।
৫ আগস্ট শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে ভারত চলে যান।
এক মাস পর ৫ সেপ্টেম্বর গণভবনকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ওই দিন উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ কাজটি সম্পন্ন করবে বলে জানানো হয়েছিল।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম