Home / ফটো গ্যালারি / ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা দেবী চলে গেলেন
rittik+ghatak+surma+gahtak+mbd

ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা দেবী চলে গেলেন

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৮ মে ২০১৮ । ২৫ বৈশাখ ১৪২৪

বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক আর নেই। সোমবার রাত ১২ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন সুরমা দেবী।

দীর্ঘদিন শিলংয়ে নিজের বাপের বাড়িতে কাটিয়েছেন সুরমা দেবী। ঋত্বিক ঘটক ও সুরমা দেবীর সংসারে রয়েছেন তিন সন্তান। তারা হলেন- ঋতবান, সংহিতা ও শুচিস্মিতা। শুচিস্মিতার মৃত্যু হয়েছে ২০০৯ সালে। সংহিতা মারা যান বছর খানেক আগে। ছেলে ঋতবানও বহুদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। ঋত্বিক ঘটকের স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে।

rittik+Ghotak+mbd

আজ মঙ্গলবার সকালে চেতলার সরকারি আবাসনে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। এরপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সুরমার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চলচ্চিত্র ব্যক্তিত্বরা শোক জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় লিখেছেন, ‘কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পত্নী সুরমা ঘটকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.