Home / অপরাধ / খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩
6 7 26 3

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | মাসস

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। সোমবার দুপুরে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ।

ওসি বলেন, ‘দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় তিন জনের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’

এদিকে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস ও ইউপিডিএফ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 7 2026 3

হ্যারি কেইনের জোড়া গোলে কঙ্গোকে বিদায় করে শেষ ষোলোতে ইংল্যান্ড

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮আষাঢ় ১৪৩৩ | মাসস ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২’র ম্যাচে শুরুতে পিছিয়ে …