Home / বিনোদন / নাটক / ঈদ মাতিয়েছে যে দশ নাটক
drama+eid+mbd

ঈদ মাতিয়েছে যে দশ নাটক

মাস্টারি বিডি ।
ঢাকা । ০৪ জুলাই ২০১৮ ।২০ আষাঢ় ১৪২৫

ঈদকে ঘিরে প্রতিবারই টেলিভিশন চ্যানেলগুলোর রকমারি আয়োজন থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। তবে অসংখ্য আয়োজনের মধ্যে দর্শকরা বেশি উপভোগ করেছেন নাটক-টেলিছবিগুলোই। এই বিশ্বকাপ উন্মাদনার মাঝেও তাই কিছু নাটক-টেলিফিল্ম নিয়ে আলোচনা এখনও অব্যাহত।

টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবেও এবার অনেক নাটক রিলিজ হয়েছে। দর্শক দেখছেন এবং মন্তব্যও করছেন তাদের ভালোলাগা বিষয়গুলো নিয়ে। অভিনয়শিল্পী, নির্মাতা ও কুশলীরা জানতে পারছেন তাদের কাজ সম্পর্কে।

drama+eid+ht+mbd

এখনকার দর্শকদের মাঝে সিংহভাগই তরুণ। তাদের আড্ডাস্থলে তাই বারবার চলে আসছে ঈদে রিলিজ হওয়া বেশ কয়েকটি নাটক-টেলিছবির কথা। দেখে নেয়া যাক এবার ঈদে মুক্তি পাওয়া দশ নাটক নিয়ে তথ্যাবলি।

হোম টিউশনি বা গৃৃহ শিক্ষকতা নিয়ে এর আগে যত নাটক নির্মিত হয়েছে তার বেশিরভাগই ছিল রোমান্টিক-কমেডি ঘরানার। তবে তরুণ প্রজন্মের পরিচালক মাবরুর রশিদ বান্নাহ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি গল্প বলেছেন। এ পেশাটি যে কত গৌরবের, কত সম্মানের, কত দায়িত্ববোধের- ‘হোম টিউটর’ নাটকে সেটা নিপুণহাতে ফুটিয়ে তুলেছেন তিনি। ব্যতিক্রমী গল্প ও চমৎকার নির্মাণশৈলীর জন্য নাটকটি এখন আড্ডাস্থলে সবার মুখে মুখে। এ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। নাটকটি রিলিজ হয়েছে ইউটিউইবে ‘ওজন এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে।

drama+eid+ht+mbd-ok
বর্তমান সময়ের সঙ্কট নিয়ে নির্মিত খুব কম নাটকই এখন চোখে পড়ে। গুম, খুন, ক্রসফায়ারসহ এ জাতীয় নৃশংস ঘটনা নিয়ে আজকাল কেউ মুখ খুলতে চায় না। পরিচালক আশফাক নিপুণ এক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন- যা সত্যিই প্রশংসার দাবিদার। ‘ফেরার পথ নেই’ নাটকে মেহজাবিন ও আফরান নিশোকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে আবিষ্কার করেছেন দর্শক। নাটকে অনবদ্য অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসার জোয়ারে ভাসছেন এ দুই অভিনয়শিল্পী। নাটকটি এসএ টিভিতে প্রচারিত হয় ঈদের ৩য় দিন।

drama+eid+bbp+mbd-2

‘বড়ছেলে’র সফলতার পর পরিচালক মিজানুর রহমান আরিয়ান এবার সাড়া পাচ্ছেন ‘বুকের বা পাশে’ টেলিছবি নির্মাণ করে। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন। মাহতিম শাকিবের কণ্ঠে রোমান্টিক টেলিছবিটির ‘বুকের বা পাশে’ শিরোনামের গানটিও বেশ খ্যাতি পেয়েছে। টেলিছবিটি এনটিভিতে প্রচারিত হয়েছে ।

drama+eid+smsn+mbd

মিথ্যা মহাপাপ। মিথ্যা পরিত্যাজ্য। এরপরও কিছু মিথ্যা অনাকাঙ্ক্ষিতভাবে জীবনের সাথে জড়িয়ে যায়। এসব মিথ্যা সবসময় যে ক্ষতিকর হয় এমনটা কিন্তু না। কিছু মিথ্যা জীবনকে সুন্দর করে। নির্মাতা শাফায়াত মনসুর রানা ‘সব মিথ্যে সত্য নয়’ নাটকে এই ব্যাপারটিই ফুটিয়ে তুলেছেন ব্যতিক্রমী উপস্থাপনায়। নাটকটি প্রচারিত হয় এনটিভিতে।

drama+eid+shari+mbd

হিমেল আশরাফ নির্মিত ‘শাড়ী’ নাটকটি একজন লিফটম্যানের জীবন নিয়ে। সামান্য বেতনে পরিচালিত ছিমছাম ছোট্ট সুখের সংসারে হঠাৎ নাটকীয়তা শুরু একটি শাড়ীকে কেন্দ্র করে। চলতে থাকে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব। তবে নাটকীয়তার শেষ হয় পরিতৃপ্তির মাধ্যমেই। নাটকে লিফটম্যান শাহাদতের চরিত্রে আফরান নিশো এবং স্ত্রী শিউলির চরিত্রে সাবিলা নূরের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

drama+eid+bbp+mbd

আপাতদষ্টিতে আমরা সবাই মানুষ। সমাজ ও পরিবারের বেঁধে দেওয়া একটি বৃত্তের মাঝেই আমাদের কর্মকাণ্ড সীমিত। কিন্তু মানুষ হয়ে আমরা আমাদের চারপাশের মানুষের খোঁজখবর রাখি কি? সমাজের সব শ্রেণির লোকই মানুষ এবং তাদের কল্যাণে কিছু করার প্রচেষ্টাই মনুষ্যত্ব- ‘মানুষ’ নাটকে এই ব্যাপারটিই ফুটিয়ে তুলেছেন পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। জিটিভিতে নাটকটি প্রাচারিত হয় ঈদের পঞ্চম দিন।

drama+eid+kb+mbd

প্রবাসী এক যুবক যে তার জীবনের সোনালী সময়গুলো বিসর্জন দিয়েছে পরিবারের জন্য। সে দেশে ফিরে বাকি জীবনটা আপনজনের সান্নিধ্যে কাটিয়ে দিতে চায়। কিন্ত পরিবারের চাওয়াপাওয়া তাকে ঘিরে আবর্তিত হতেই থাকে। এভাবেই এগিয়ে চলে ‘কলুর বলদ’ নাটকের গল্প। এতে রিয়াজের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন তানিয়া আহমেদ। সাজ্জাদ সুমন পরিচালিত নাটকটি প্রচারিত হয় চ্যানেল আইতে।

ভাই-বোনের সম্পর্কটা ঐশ্বরিক। কাছাকাছি থাকতে এ সম্পর্কের গভীরতা খুব সহজে অনুভব করা যায়না। তবে দূরে গেলেই আমরা টের পাই বোন হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ। ভাই-বোনের এ সম্পর্ক নিয়ে পরিচালক মাবরুর রশিদ বান্নাহ একটি সাধারণ গল্পকেই অসাধারভাবে উপস্থাপন করেছেন ‘বোন’ নাটকে যা দর্শকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে। ঈদের পঞ্চম দিন আরটিভিতে নাটকটি প্রচারিত হয়।

drama+eid+bg+mbd

অভিনেত্রী তানিয়া আহমেদ নির্মাণ করেছেন নাটক ‘বাবার জুতা’। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র ও সাফা কবির। পারিবারিক টানাপোড়নের গল্প নিয়ে তৈরি নাটকটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। চ্যানেল আইতে নাটকটি মুক্তি পায়।

drama+eid+jg+mbd

শরৎচন্দ্রের দেবদাস-এর আধুনিক সংস্করণ ‘জলসাঘর’ টেলিছবিটি। অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন ও মম। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। পরিচ্ছন্ন নির্মাণ ও সাবলীল অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন টেলিছবিটির পরিচালক ও অভিনয়শিল্পীরা প্রত্যেকেই। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হয় ঈদুল ফিতরের দিন।

সৌজন্যে : মানবকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.