Home / প্রচ্ছদ / আবার করোনা!
22 5 25 2

আবার করোনা!

ঢাকা, বৃহস্পতিবার ২২ মে ২০২৫ মাসস

দেশে ১৮ জনের করোনা পরীক্ষায় ৬ জন শনাক্ত

 দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জন করোনা পরীক্ষা করেছেন। এর মধ্যে ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুরু থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৬৬৪ জনে।

এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৯ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়নি কেউ। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৪৯ জনে অপরিবর্তিত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ১৮ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৬ শতাংশ।প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়।
সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …