Home / এই দিন / আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস : ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি’
international+disable+day+mbd-2

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস : ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৩ ডিসেম্বর ২০১৭ । ১৯ অগ্রহায়ণ ১৪২৪

আজ ৩ ডিসেম্বর ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি’।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার পৃথক বাণী প্রদান করেছেন।

দিবসটি উদযাপনে সমাজকল্যাণ মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল সাড়ে ৯ টায় আলোচনা সভা হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন এমপি।

অনুষ্ঠানে ৩টি বিশেষ ক্যাটাগরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়। ক্যাটাগরিগুলো হচ্ছে- (ক) সফল প্রতিবন্ধী ব্যক্তি, (খ) প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করে এমন সফল ব্যক্তি এবং (গ) প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করে এমন সফল প্রতিষ্ঠান।

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.