Home / অপরাধ / ৮ ফেব্রুয়ারি নগরীতে মিছিল করা যাবে না : ডিএমপি
dmp+logo+mbd

৮ ফেব্রুয়ারি নগরীতে মিছিল করা যাবে না : ডিএমপি

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৬ ফেব্রুয়ারি ২০১৮ । ২৪ মাঘ ১৪২৪

আগামী ৮ ফেব্রুয়ারি বিচারাধীন একটি মামলার রায়কে ঘিরে ঢাকা মহানগর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে বা বসে কোন ধরনের মিছিল করা যাবে না।
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার নগরীতে যানবাহন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আজ ডিএমপি’র পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।
এ সময় নগরীতে সকল প্রকার ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মামলার রায়কে কেন্দ্র করে ওইদিন ঢাকা মহানগরীতে কোন কোন ব্যক্তি বা গোষ্ঠী অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘেœর অপপ্রয়াস চালাতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.