Home / উদ্যোগ / আইঅন টিভি আসছে নভেম্বরে
iontv+london+mbd-2

আইঅন টিভি আসছে নভেম্বরে

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৫ নভেম্বর ২০১৭ । ২১ কার্তিক ১৪২৪

ইউরোপ প্রবাসী বাঙালি কমিউনিটিকে আরও উজ্জীবিত করতে লন্ডন থেকে শুরু হয়েছে আইঅন টিভি।

আগামী ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই চ্যানেলটি।

উন্নত প্রযুক্তিতে গত ১৮ অক্টোবর থেকে আইঅন টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। লন্ডন থেকে শুরু হওয়া আইঅন টিভি নিয়ে ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। ইন্সপায়ার্ড টুগেদার- সবাই মিলে একসঙ্গে থিম নিয়ে শুরু হওয়া লন্ডনভিত্তিক এই স্যাটেলাইট টেলিভিশনটি ইউরোপ প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শকের চাহিদা পূরণে সংবাদ, বিনোদন, টকশো ছাড়াও নতুন কিছু উপহার দেবে বলে ধারণা প্রবাসীদের।

আইঅন টেলিভিশনের চেয়ারম্যান এনাম আলী এমবিই বলেন, ইতিবাচক খবর ও ভিন্ন স্বাদের অনুষ্ঠান দিয়ে আইঅন টিভি পুরো বাঙালি কমিউনিটিকে আরো উজ্জীবিত করতে চায়। আইঅন টিভির লক্ষ্য হবে বৃটেনের মূলধারার কাছে বাঙালি কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করা।

তিনি বলেন, আমরা এমন কিছু করতে চাই যার মাধ্যমে সত্যিকারভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন সকল এনআরবি বা প্রবাসী বাংলাদেশী। আইঅন টিভির বৈচিত্র্যময় অনুষ্ঠানমালায় থাকছে ইউকের খ্যাতিমান মানুষদের জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা দিয়ে সাজানো অনুষ্ঠান লাইভঅন টক শো তাহাদের কথা, নাটক সিনেমার বাছাইকৃত দৃশ্য নিয়ে আইঅন টপ চয়েজ ও বৃটেনের কারি অস্কার নামে পরিচিত বৃটিশ কারি এওয়ার্ড ইতিহাস ও স্মরণীয় মুহূর্ত নিয়ে বেষ্ট অব বৃটিশ কারি এওয়ার্ডস। এছাড়া সুপার ন্যাচারাল বা অলৌকিক ঘটনার গল্প নির্ভর অনুষ্ঠান ঘোস্ট স্টোরিস আনলিমিটেড ও ক্রিকেট নিয়ে আওয়ার টাইগারস।

আইঅন টিভির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম বলেন, মূলত পুরো দক্ষিণ এশিয়ার ইউরোপ প্রবাসী বাংলাদেশী দর্শকই আমাদের লক্ষ্য। আমরা মাত্র যাত্রা শুরু করছি। ২৭ নভেম্বর থেকে পুরোদমে আসছি সংবাদ ও বৈচিত্র্যময় সব অনুষ্ঠান নিয়ে।

আইঅন টিভি পরিচালক, নিউজ এন্ড কারেন্ট এফেয়ার্স বুলবুল হাসান বলেন, আমরা আমাদের অভিজ্ঞতার সবটুকু নিয়ে আই্অন টিভিকে দর্শকদের কাছে নিয়ে যেতে চাই। প্রবাসীদের নিয়ে বিশেষ বিশেষ রিপোর্ট ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের সফল ব্যক্তিদের নিয়ে আমাদের নানা স্টোরি থাকবে।

তিনি আরো বলেন, দর্শকদের নানামাত্রিক চাহিদার উপর নির্ভর করে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে চাই।

পরিচালক, প্রোডাকশন এন্ড কনটেইন মঈনুল হোসেন মুকুল বলেন, আমরা একটি পজেটিভ জায়গা থেকে কমিউনিটির সাফল্যগুলো তুলে ধরতে চাই। এতে করে তারা আরো উৎসাহিত হবেন এবং আমাদের কমিউনিটি সাফল্যের পথে আরো এগিয়ে যেতে পারবে। আমাদের নতুন প্রজন্ম অগ্রজদের ভূমিকা সম্পর্কে জানতে পারবে, বিশ্বাস বাড়বে তাদের। মুকুল বলেন, আমরা ইউরোপের দর্শকদের গুরুত্ব দিতে চাই।

সমাজের বিভাজনগুলো কমিয়ে আনার ক্ষেত্রেও আইঅন টিভি দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করেন তিনি। দেশ ও দেশের মানুষের সাফল্যের পাশাপাশি ইউরোপের সাফল্যও তুলে ধরা হবে আইঅন টিভিতে। স্কাই ৮৬২ এবং জাগো বিডিতে দেখা যাচ্ছে আইঅন টিভি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 3 26 444

সংসদে অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

ঢাকা, বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ মাসস জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে …

Leave a Reply

Your email address will not be published.