Home / আন্তর্জাতিক / অসুস্থ হিলারি, ট্রাম্পের রাজনীতি
hilarisicmbd

অসুস্থ হিলারি, ট্রাম্পের রাজনীতি

মাস্টারি বিডি ডটকম
১৪ সেপ্টেম্বর ২০১৬ । ৩০ ভাদ্র ১৪২৩

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দেড় সপ্তাহ বাকি। অথচ নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন অংশগ্রহণ করতে পারছেন না। তিনি নাইন ইলেভেনের এক স্মরণ সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার নিউমোনিয়া ধরা পড়ে।
ঠিক কত দিন তিনি অসুস্থ থাকবেন, তাও স্পষ্ট নয়। যদিও তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আশ্বস্ত করেছেন, খুব শিগগির হিলারি নির্বাচনী প্রচারে ফিরে আসবেন।

প্রেসিডেন্ট ওবামাও মঙ্গলবার ফিলাডেলফিয়ায় হিলারির পক্ষে এক নির্বাচনী প্রচারে অংশগ্রহণের সময় একই কথা বলে ডেমোক্রেটিক সমর্থকদের উদ্বেগ প্রশমনের চেষ্টা করেন।
হিলারির শারীরিকভাবে অসুস্থতার অজুহাত দেখিয়ে তাকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ ধরেই প্রচারণা চালাচ্ছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় ডেমোক্রেটিক পার্টির ভেতরেই হিলারির ব্যাপারে সন্দেহ জাগছে। দলের সাবেক চেয়ারম্যান ডন ফাওলার কিছুটা উদ্বিগ্ন হয়েই বলেছেন, কোনো বিপত্তি যদি নাও ঘটে, নিজেদের রাজনৈতিক স্বার্থেই একটি বিকল্প প্রার্থিতা এখনই ভেবে রাখা দরকার। এমনকি এ ব্যাপারে নেতৃত্ব দানের জন্য তিনি ওবামা ও কংগ্রেসে দলের নেতাদের প্রতি আবেদন জানিয়েছেন।
অভিযোগ উঠেছে- হিলারি সব ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে চান, সে কারণে তাঁর ব্যাপারে ভোটারদের মনে এমনিতেই বিশ্বাসের অভাব রয়েছে। ডেমোক্রেটিক জনমত জরিপ বিশেষজ্ঞেরা মনে করছেন, এই গোপনীয়তার কারণে হিলারির প্রতি আস্থাহীনতা আরও বাড়তে পারে।

এদিকে, ওবামার সাবেক উপদেষ্টা ডেভিড এক্সেলরড এক টুইটার বার্তায় ক্রুদ্ধভাবে লিখেছেন, অ্যান্টিবায়োটিক খেলে হিলারি নিউমোনিয়া থেকে সুস্থ হবেন, কিন্তু সব ব্যাপারে অতি গোপনীয়তা অবলম্বনে তাঁর যে প্রবণতা রয়েছে, তা থেকে সুস্থ হবেন কী করে?

তবে, হিলারি কেন তাঁর অসুস্থতার কথা কাউকে জানাননি, সিএনএনের এমন এক প্রশ্নের জবাবে হিলারি বলেছেন, বড় কোনো অসুখ নয়, এই বিপত্তি কাটিয়ে উঠতে পারব, এমন বিশ্বাস আমার ছিল। তিনি আরো বলেন, ‘শুক্রবার আমাকে পাঁচ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু আমি তা কানে তুলিনি’। এসময় তিনি দাবি করেন, ট্রাম্পের তুলনায় নিজের স্বাস্থ্য বিষয়ে তিনি অনেক বেশি স্বচ্ছ।

কোনো প্রার্থী যদি স্বাস্থ্যগত কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অক্ষম হন, তাহলে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ব্যবস্থা ডেমোক্রেটিক পার্টির নীতিমালায় রয়েছে। এ ধরনের অবস্থায় দলের প্রধানকে একজন বিকল্প প্রার্থী মনোনয়নের জন্য ‘বিশেষ সভা’ ডাকার ক্ষমতা দেওয়া হয়েছে।

ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত প্রধান ডোনা ব্রাজিল এই জল্পনাকল্পনাকে অগ্রাহ্য করে সুস্থ হয়ে হিলারি খুব শিগগিরই প্রচারে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 6 26 2222

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ঢাকা, রবিবার ২১ জুন ২০২৬ মাসস জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ …

Leave a Reply

Your email address will not be published.