Home / পরিবেশ / হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন জায়গায়
abhawa+mbd-f

হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন জায়গায়

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৯ ডিসেম্বর ২০১৭ । ২৫ অগ্রহায়ণ ১৪২৪

শুক্রবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। খবর বাসস-এর।

এতে আরও বলা হয়, আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩০ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, দক্ষিন-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসলগ্ন এলাকায় অবস্থানরত নি¤œচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে সরে গেছে এবং বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি শুক্রবার সকাল ৬ টায় ১৩ দশমিক ৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 9

ছুটিতে পর্যটকে মুখর হচ্ছে সুন্দরবন

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস ঈদুল ফিতরের আনন্দের সঙ্গে প্রাণ ফিরে পাচ্ছে বিশ্ব ঐতিহ্যের নিদর্শন …

Leave a Reply

Your email address will not be published.