Home / আন্তর্জাতিক / হাইতিতে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে মোইজি বিজয়ী
2016-11-29_3_306467

হাইতিতে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে মোইজি বিজয়ী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ নভেম্বর ২০১৬ । ১৫ অগ্রহায়ণ ১৪২৩

হাইতির প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবসায়ী জোভেনাল মোইজি বিজয়ী হয়েছেন। তিনি দেশের সাবেক প্রেসিডেন্ট মাইকেল মার্টলি সমর্থিত প্রার্থী। সোমবার সরকারি প্রাথমিক ফলাফল এ তথ্য জানা যায়।

প্রভিশনাল ইলেক্টোরাল কাউন্সিল প্রধান উদার অ্যান্টোনি জানান, মোইজি বিরোধী দল এলএপিইএইচ’র প্রার্থী জুদ সেলেস্টিনের চেয়ে এগিয়ে রয়েছে। এ নির্বাচনে মোইজি ৫৫.৬৭ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে বিরোধী দলীয় প্রার্থী সেলেস্টিন ১৯.৫২ শতাংশ ভোট পান।

এছাড়া নির্বাচনে তৃতীয় স্থানে থাকা প্রার্থী জিয়ান চার্লেস ১১.০৪ শতাংশ এবং চতুর্থ স্থানে থাকা প্রার্থী মারিজ নার্সিজ পেয়েছেন মাত্র ৮.৯৯ শতাংশ ভোট।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

000000

এক কিলোমিটার সড়কে ৩২০ গর্ত, কষ্টে ৯ গ্রামের ২০ হাজার মানুষ

২০ নভেম্বর ২০২৬ মাসস নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে চলাচলের অযোগ্য …

Leave a Reply

Your email address will not be published.