Home / উদ্যোগ / হজযাত্রীদের প্রতিস্থাপনের সংখ্যা শতকরা ৪ থেকে ৭ জনে উন্নীত
ফাইল ফটো
ফাইল ফটো

হজযাত্রীদের প্রতিস্থাপনের সংখ্যা শতকরা ৪ থেকে ৭ জনে উন্নীত

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৪ আগস্ট ২০১৭ । ২০ শ্রাবণ ১৪২৪

সরকার চলতি ২০১৭ সালের হজে অংশগ্রহণকারী সকল হজ এজেন্সির জন্য হজযাত্রীদের প্রতিস্থাপনের সংখ্যা শতকরা ৪ জন থেকে বৃদ্ধি করে ৭ জনে উন্নীত করেছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা বৃহস্পতিবার এই আদেশ জারি করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ও সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছে।

হাবের আবেদনের প্রেক্ষিতে এবং বাস্তব অবস্থা বিবেচনা করে সরকার মৃত্যুজনিত, অসুস্থতাজনিত এবং অন্যান্য কারণে হজযাত্রীদের প্রতিস্থাপনের সংখ্যা বাড়ানো হয়েছে।
হজযাত্রীদের প্রতিস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদন নিয়ে হজ বিষয়ক কমিটি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 10 26 1

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার …

Leave a Reply

Your email address will not be published.