Home / উৎসব ও সংস্কৃতি / সৈয়দ শামসুল হকের কবিতা নিয়ে বৈকুণ্ঠের আবৃত্তি সন্ধ্যা
syedshamsulhaquembd

সৈয়দ শামসুল হকের কবিতা নিয়ে বৈকুণ্ঠের আবৃত্তি সন্ধ্যা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ অক্টোবর ২০১৭ । ১৮ আশ্বিন ১৪২৪

কবি ও স্থপতি রবিউল হুসাইন বলেছেন, বাংলা সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন বিষয়কে সৃজনশীলতার উচ্চাসনে নিয়ে গেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। কবির সৃষ্টিই তাকে অমর করে রাখবে।

তিনি বলেন, দীর্ঘ ছয় দশক সাহিত্যের সেবা করে গেছেন কবি। তার সৃষ্টি বাংলা কবিতা, উপন্যাস, গল্প, চলচ্চিত্র, নাটককে সমৃদ্ধ করেছে।

সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৈকুন্ঠ আবৃত্তি একাডেমী আয়োজিত আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বৈকুন্ঠ’র সভাপতি শিল্পী শিমুল মুস্তাফা। বক্তব্য রাখেন কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক ও কবি হালিম আজাদ। আলোচনা শেষে সৈয়দ শামসুল হকের বিভিন্ন বিষয়ের কবিতা নিয়ে বৈকুণ্ঠের শিল্পীরা দেড় ঘন্টার আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেন।

কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক বলেন, সাহিত্য-সংস্কৃতির এমন কোন শাখা নেই কবি যেখানে কাজ করেননি। তার পুরো জীবনটাই লেখালেখিতে কাটিয়ে গেছেন। সাহিত্যের উন্নয়নের জন্যে তিনি অনেক কষ্ট করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু লেখালেখি থেকে দূরে সরে যাননি। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লিখে গেছেন। তিনি বলেন, কবি তার কাজ করে গেছেন। এই দেশ ও মানুষের প্রয়োজনেই তার সৃষ্টিকে ধরে রাখতে হবে।

শিমুল মুস্তাফা বলেন, আগামী প্রজন্মের মানুষকে মেধাবী করে তোলার জন্য এই কবির সৃষ্টিকে তাদের মাঝে তুলে ধরতে হবে। বৈকুন্ঠ কবির জীবিত অবস্থায়ই তার কবিতা নিয়ে কাজ করেছে এবং আগামীতেও করবে।

শিল্পী শিমুল মুস্তাফার নির্দেশনায় আবৃত্তি অনুষ্ঠানে কবি সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করেন মাহমুদুল হাকিম তানভির, ফাহমিদা আজাদ, দীনা মিত্র, রায়হানুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া, অংকিতা রুবি, নুসরাত জাহান, কাজী এনামুল হক, শেখ সজীব আহমেদ, রায়হান সোহান, রাজিয়া জামান, নাফিসা, মোহাম্মদ আবদুল্লাহ, আরাফাত রানা, রাবেয়া রশিদ স্বপ্না ও তানভির সিদ্দিকা তাসিকী। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

22 7 2026 1

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত?

বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | মাসস বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের …

Leave a Reply

Your email address will not be published.