Home / উদ্যোগ / ‘সুরের আগুন ছড়িয়ে দেব সব প্রাণে’
music+day+mbd

‘সুরের আগুন ছড়িয়ে দেব সব প্রাণে’

মাস্টারি বিডি | শাহানা তৃণা
সংস্কৃতি ডেস্ক | ঢাকা | ২০ জুন ২০১৯ | ০৬ আষাঢ় ১৪২৬

২১শে জুন বিশ্ব সংগীত দিবস। আর এ দিনটি বিশ্বের অন্য দেশের মতো উদযাপিত হয়ে থাকে বাংলাদেশেও। তবে এবার বেশ বড় আয়োজনে এই দিবসটি পালিত হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব সংগীত দিবস ২০১৯’। এবারের দিবসের স্লোগান- ‘সুরের আগুন ছড়িয়ে দেব সব প্রাণে’।
আগামীকাল ২১ জুন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে র‌্যালি ও এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে এবারের সংগীত দিবস।

প্রথমে বিকাল ৩ টায় সবার অংশগ্রহণে র‌্যালি হবে। র‌্যালি শেষে সাংস্কৃতিক পর্ব। এই পর্বে মোট ১০টি ভাষার গান পরিবেশন করা হবে। এগুলো হচ্ছে- বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, স্প্যানিশ, জাপানিজ, চাইনিজ, নেপালি, অ্যারাবিয়ান ও রাশান। এই আয়োজনে গান পরিবেশন করবেন বাদশা বুলবুল, ডলি সায়ন্তনী, মৌটুসি পার্থ, দিনাত জাহান মুন্নী, প্রিয়াংকা গোপ, কনা, ইমরান, লিজা, কোনাল, সাব্বির, মুহিন, রাজিব, জয় শাহরিয়ার, শান, সিথি সাহা, সুজন আরিফ, হৈমন্তী, রাফাত, আরমীন মুসা, আর্নিক, রন্টি দাস, লুইপা, তানভীর আলম সজীব, আলিফ আলাউদ্দিন, পিঙ্কি ছেত্রী, স্মরণ, শুভ, প্রতীক হাসান, পুতুল, পারভেজ, পুলকসহ অনেকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 8 26 111

অক্টোবর ও নভেম্বরে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরে প্রাথমিক প্রস্তুতি শুরু

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস আগামী অক্টোবর ও নভেম্বর মাসে জাপান, …

Leave a Reply

Your email address will not be published.