Home / এই দিন / সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ৮৩তম জন্মদিন
sazeda+chy+birthday+mbd

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ৮৩তম জন্মদিন

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৮ মে ২০১৮ । ২৫ বৈশাখ ১৪২৪

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র ৮৩তম জন্মদিন আজ।

সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের মাগুরা জেলায় মাতুলালয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মাতা সৈয়দা আছিয়া খাতুন।

sazeda+chy+birthday+mbd-2

সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৫৬ সালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি ১৯৬৯-১৯৭৫ পর্যন্ত মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা, মুক্তিযুদ্ধকালীন কলিকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

সৈয়দা সাজেদা চৌধুরী রাজনীতির পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি অবদান রেখে চলেছেন।

সাজেদা চৌধুরী ১৯৭৪ সালে গ্রামীণ উন্নয়ন ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য ইউনেস্কো ফেলোশীপ প্রাপ্ত হন। একই সালে তিনি বাংলাদেশ গার্ল-গাইড এসোসিয়েশনের ন্যাশনাল কমিশনার হিসেবে সর্বোচ্চ সম্মানসূচক সনদ ‘সিলভার এলিফ্যান্ট পদক’ লাভ করেন। তিনি ২০০০ সালে আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইনস্টিটিউট কর্তৃক ‘উইমেন অব দ্যা ইয়ার’ নির্বাচিত হন। এছাড়াও তিনি ২০১০ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।
জন্মদিনে সংসদ উপনেতা ধানমন্ডিস্থ বাসভবনে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.