Home / চিত্র-বিচিত্র / শুরু হয়েছে পিঠা উৎসব-১৪৩০
pitha-bg20171116194615

শুরু হয়েছে পিঠা উৎসব-১৪৩০

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
৩১শে জানুয়ারি ২০২৪ | ১৭ই মাঘ ১৪৩০

‘মাছে ভাতে বাঙালি, ঐতিহ্যমণ্ডিত পিঠাপুলি রন্ধন আর পিঠার বাহারে শিল্পী আছে ঘরে ঘরে’ প্রতিপাদ্যে আয়োজিত হয়েছে এবারের পিঠা উৎসব-১৪৩০।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ১১ দিন ব্যাপী এই পিঠা উৎসব চলবে আগামী ১০ ফেব্রুয়ারী পর্যন্ত।

pitha-20230126112417

এবার পিঠা উৎসবে রয়েছে ৫০টিরও বেশি স্টল। এখানে প্রায় সব জেলার পিঠার খোজ পাওয়া যাবে।

63f06801ed259d3d54020c9a7103a40972cf6131e57248d6

চাপটি, চিতিই, পাকন, ডিমপুলি, বিন্নি চালের পাটি সাপটা, পুডিংসহ হরেক রকমের আইটেম পিঠা পাওয়া যাবে।সাথে থাকছে হাসের মাংস এবং ছিটা পিঠাও।

ki-20211217154055

পিঠা উৎসবে বিভিন্ন জেলার প্রান্তিক পর্যায় থেকে পিঠাশিল্পীরা অংশ নিয়েছেন। এবার খানিকটা ভিন্নতা যোগ করা হয়েছে। যারা পারিবারিক ঐতিহ্য ধরে পরিবারের জন্য পিঠা তৈরি করেন এবং লুপ্তপ্রায় পিঠাকে বংশপরম্পরায় ধরে রেখেছেন, তাঁদের এ উৎসবে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

maxresdefault (2)

 

 

উৎসবে একটি স্টলে দুজন করে শিল্পী এক দিনের জন্য অংশ নিতে পারবেন। মূল্যায়ন কমিটি পিঠার গুণমান, ভিন্নতা ও স্বাদ যাচাই করে নম্বর দেবেন। এভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়জন পুরস্কৃত হবেন। অংশগ্রহণকারী সবাইকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সনদ দেওয়া হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …