Home / অর্থনীতি / শিমের আদর্শ গ্রাম!
been+mbd-2

শিমের আদর্শ গ্রাম!

been+mbd

মাস্টারি বিডি
নিজস্ব প্রতিবেদক । ০২ জানুয়ারি ২০১৯ । ১৯ পৌষ ১৪২৫

শিম চাষের জন্য বিখ্যাত ভোলা’র কোড়ালিয়া গ্রাম। গ্রামটিতে হাজার হাজার শতাংশ জমিতে খামার পদ্ধতিতে শিমের চাষ চলছে কয়েক যুগ ধরে। এখানে প্রায় ৩০০’র বেশি পরিবার এ পেশায় জড়িত।

been+mbd-3

এখানে গ্রামীণ পথের দু’পাশের জমিতে শোভা পায় অগনন শিমের বাগান। এ বছর শীত মৌসুমে খামারের বিস্তীর্ণ জমিতে শিমের সবুজ সমারোহে সাদা-বেগুনি ফুলে ছেয়ে গেছে।

shim+chash+lalmonirhat+mbd-6

লতার সাথে ঝুলছে সারি সারি শিম। এ যেন এক মনমাতানো রূপের খামার! কী দারুণ সাদা-বেগুনি ফুলে দুলে দুলে ওঠে খেতগুলো! সেই সাথে কৃষকের দুচোখেও খেলে যায় অর্থনৈতিক সম্ভাবনার দোল।

shim+chash+lalmonirhat+mbd-5

সারাদিন খামারে পরিচর্যায় ব্যস্ত থাকেন খামারিরা। এ গ্রামে প্রায় সব জমিতেই এখন শিম চাষ হচ্ছে। পরিত্যক্ত, অপেক্ষাকৃত নিচু জমিতে মাঁচা তুলে চলছে শিম চাষ।

shim+chash+lalmonirhat+mbd-4

অগ্রহায়ণের মাঝামাঝি থেকে মাঘের শেষ পর্যন্ত থাকে শিমের পরিপূর্ণ মৌসুম। স্থানীয় ভাষায় ক্ষেতের প্রথম শিম তোলাকে ‘হালভাঙ্গা’ বলা হয়।

shim+chash+lalmonirhat+mbd-3

এসময় রীতিমত উৎসব হয় শিম তোলাকে কেন্দ্র করে। খামার থেকেই ব্যাপারীরা শিম কিনে নিয়ে যায়।

সাদা-বেগুনি শিমের ফুলে ভ্রমর নাচে গুঞ্জন তুলে। সবুজ পাতার আড়ালে ঝুলতে থাকে শিমের সারি।

been+mbd-4

মজা হচ্ছে, শিম চাষে এখানে বহু চাষি তাদের ভাগ্য বদল করে স্বাবলম্বী হয়েছেন। তাই কোড়ালিয়াকে বলা হয় শিম চাষের আদর্শ গ্রাম।

shim+chash+lalmonirhat+mbd-2

স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, নোয়াখালী, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকেই শিম পাঠানো হয়। সূত্র : বাসস

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 7 26 1111

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার

রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | মাসস বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা …

Leave a Reply

Your email address will not be published.