Home / উৎসব ও সংস্কৃতি / শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে : আসাদুজ্জামান নূর
asaduzzaman+nur+minister+mbd

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে : আসাদুজ্জামান নূর

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ জানুয়ারি ২০১৭ । ১২ মাঘ ১৪২৩

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সুস্থ সমাজ গঠনে ঘরে ঘরে সংস্কৃতি চর্চার আহ্বান জানিয়েছেন।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংগীত বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী সংগীত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন। খবর বাসস-এর।

“বিশ্ববন্ধনে সংগীত”- প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার এই উৎসব শুরু হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. মহসিনা আক্তার খানমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, শিশুদের সংস্কৃতি বিষয়ে আগ্রহী করে তুলতে অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক জনগণকে ঐক্যবদ্ধ করতে সংগীত শক্তিশালী মাধ্যম উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত জর্জ হ্যারিসনের কনসার্টের মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে উঠেছিল। বাংলা ভাষার সম্মান ও মর্যাদা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, উদ্বোধন অনুষ্ঠানে দেশের ১২ জন বিশিষ্ট শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- কুটি মনসুর, আব্দুল গফুর হালি, অমরেশ রায় চৌধুরী, সাইদুর রহমান বয়াতি, আব্দুল জব্বার, ফজল-এ-খোদা, খালিদ হোসেন, সুজেয় শ্যাম, মো. খুরশিদ আলম, লাকি আখন্দ, পাপিয়া সারোয়ার এবং শাম্মী আক্তার।

এছাড়া, ২০১৫ সালের বিএ সম্মান পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় সংগীত বিভাগের শিক্ষার্থী পার্থ প্রতীম মিত্রকে নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি প্রদান করা হয়।
বাংলাদেশ, ভারত, চীন ও ফ্রান্সের বিশিষ্ট শিল্পীরা উৎসবে অংশগ্রহণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.