Home / জাতীয় / শিকারের পর জবাই করা হলো ৪০০ বক-শালিক
27 7 26 22

শিকারের পর জবাই করা হলো ৪০০ বক-শালিক

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | মাসস

নাটোরের নলডাঙ্গা উপজেলার হাটবিলা গ্রামে ৪০০ পাখি শিকারের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বন বিভাগ। গতকাল রোববার রাতে রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় অভিযোগটি দায়ের করেন।

জাহিদুল ইসলাম বলেন, প্রথম আলোর প্রতিবেদনের মাধ্যমে তাঁরা ঘটনাটি জানতে পারেন। পরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে নিশ্চিত হন যে পাখির মাংস খাওয়ার উদ্দেশ্যে ফাঁদ পেতে শালিক শিকার করা হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতেই অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই দুপুরে হাটবিলা গ্রামের হাটবিলা বিলে স্থানীয় বাসিন্দা বিপ্লব তালুকদার (৩৫), মো. আশিক (২৪), মো. ইসলাম (২৬) ও মো. সজীব (৩২) ফাঁস জালসহ বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে শালিক শিকার করেন। প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাখি শিকারের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হলে বন বিভাগ বিষয়টি জানতে পারে এবং তদন্ত শেষে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেয়।

এজাহারে জাহিদুল ইসলাম উল্লেখ করেন, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ এবং উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এজাহারে জাহিদুল ইসলাম উল্লেখ করেন, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ এবং উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযুক্ত ব্যক্তিদের কর্মকাণ্ডে বন্য প্রাণী ও পরিবেশের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে অভিযোগ আনা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 7 2026 777

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | মাসস দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকই রয়ে গেছে। …