Home / খেলা / শততম টেস্টে ঐতিহাসিক জয় টাইগারদের
bd+cricket+mbd

শততম টেস্টে ঐতিহাসিক জয় টাইগারদের

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ মার্চ ২০১৭ । ০৫ চৈত্র ১৪২৩

শততম ওয়ানডের পর শততম টেস্টটা ঐতিহাসিক জয় দিয়ে স্মরণীয় করে রাখল টাইগাররা। কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলো মুশফিকুরবাহিনী।

ম্যাচের পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৯১ রানের। এই টার্গেট বাংলাদেশ স্পর্শ করেছে ৬ উইকেট হারিয়ে। বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ৮২, সাব্বির রহমান ৪১, অধিনায়ক মুশফিকুর রহিম অপরাজিত ২২ ও সাকিব আল হাসান ১৫ রান করেন।

bd+cricket+mbd-2

প্রথম ইনিংসে বাংলাদেশের ১২৯ রানের লিড টপকে সবক’টি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার লিড হয় ১৯০ রান। আর দলীয় সংগ্রহ ৩১৯। ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে একই সাথে সৌম্য ও ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ। সেখান থেকে সাব্বিরকে সঙ্গে নিয়ে তামিম ইকবাল ১০৯ রানের জুটি গড়ে তোলেন। পেরেরার বলে চান্ডিমালের হাতে ধরা পড়ার আগে ১২৫ বলে ৮২ রান করেন তামিম। দলীয় রান তখন ১৩১। দলীয় ১৪৩ রানে আউট হয়ে যান সাব্বির রহমানও। আউট হওয়ার আগে ৪২ রান করেছিলেন তিনি।

পেরেরার বলে পঞ্চম উইকেট হিসেবে সাকিবের পতনের পরে আশঙ্কা জেগে ওঠে। দলের তখন প্রয়োজন আরো ২৯ রান। মোসাদ্দেকের সঙ্গে ২৭ রানের এক লড়াকু জুটি গড়ে সেই আশঙ্কা দূর করেন মুশফিক। ১৮৯ রানে মোসাদ্দেক হেরাথের শিকার হয়ে ফেরত যাওয়ার পরে সুইপ করে দুই রান তুলে নিয়ে শততম টেস্ট জয় নিশ্চিত করেন মিরাজ।

এর আগে কলম্বো টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিলো ৩৩৮ রান। জবাবে সাকিব আল হাসানের দারুণ সেঞ্চুরি এবং মোসাদ্দেক, মুশফিক, সৌম্যদের ফিফটিতে ৪৬৭ রান করে বাংলাদেশ; লিড ১২৯ রানের। সেই লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের পরেও করুনারত্নের সেঞ্চুরি ও লোয়ার অর্ডারে দিলরুয়ান পেরেরার অর্ধশত রানে ১৯১ রানের লিড দিতে সক্ষম হয় শ্রীলংকা। কিন্তু শততম টেস্টটি স্মরণীয় করে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ ৪ উইকেট হারিয়েই পৌঁছে যায় সেই লক্ষ্যে।

সূত্র : বাসস ও ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8888888212

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় …

Leave a Reply

Your email address will not be published.