Home / এই দিন / কবি সিকান্দার আবু জাফরের ৯৮তম জন্মবার্ষিকী
sikander+abu+jafar+poet+mbd

কবি সিকান্দার আবু জাফরের ৯৮তম জন্মবার্ষিকী

মাস্টারি বিডি ডটকম
সাতক্ষীরা । ১৯ মার্চ ২০১৭ । ০৫ চৈত্র ১৪২৩

প্রখ্যাত কবি, সাহিত্যিক ও সাংবাদিক সিকান্দার আবু জাফরের ৯৮তম জন্মদিন আজ। এ উপলক্ষে আজ ১৯ মার্চ রোববার কবির পৈত্রিক ভিটা উপজেলার তেঁতুলিয়া গ্রামে আলোচনা সভা ও কবির কবর জিয়ারত সহ নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এছাড়া, কবির নিজ গ্রাম উপজেলার তেঁতুলিয়ায় আজ বেলা সাড়ে ১১ টায় কবি সিকান্দার আবু জাফর স্মরণে সিকান্দার মেলার উদ্বোধন করা হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী সিকান্দার মেলা চলবে। সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। এসময় সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, কবি পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সৈয়দ দিদার বখত্, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম. এহতেশামূল হক, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, সিকান্দার আবু জাফর একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার, ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিকার, সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠকসহ নানাবিধ প্রতিভায় বিকশিত ছিলেন।

৭ মার্চ ১৯৭১-এ প্রকাশিত তাঁর ‘বাংলা ছাড়ো’ কবিতা এবং পরবর্তীতে ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানসহ একাধিক কবিতা ও গান ব্যাপক আলোড়িত হওয়া ছাড়াও জনপ্রিয়তা অর্জন করে।

একজন সাহিত্যিক হিসেবে সিকানদার আবু জাফরের যে খ্যাতি তার চেয়েও অনেক বেশি প্রসিদ্ধি সাহিত্য সম্পাদক হিসেবে। ‘সমকাল’ সাহিত্য পত্রিকার প্রকাশ ও সম্পাদনা তাঁর জীবনের একটি তাৎপর্যময় ঘটনা। ১৯৫৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ‘সমকাল’র প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে পূর্ব বঙ্গের সাহিত্য আন্দোলনে নতুন গতির সঞ্চার করেছিলেন। এ পত্রিকায় ষাটের দশকের নামি-দামি সকল কবি-লেখকের রচনা প্রকাশিত হয়েছে। লেখার সাবধানী ও নৈর্ব্যক্তিক নির্বাচন, প্রতিভাবান নতুন লেখকদের মর্যাদা প্রদান, মনোযোগী সম্পাদনা এবং মুদ্রণ পরিপাট্যের জন্য সমকাল সকল কবি-লেখকের জন্য স্বপ্নের পত্রিকা হয়ে উঠেছিল। একই সঙ্গে এটি প্রগতিশীল বাংলা সাহিত্যধারার অগ্রগামী সাহিত্যপত্রে পরিণত হয়েছিল। তাঁর নিজরেও প্রচুর লেখা এ পত্রিকায় তিনি প্রকাশ করেছিলেন- যার মধ্যে রয়েছে বিখ্যাত বাংলা ছাড় কবিতাটি :

রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো
    আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরি
    কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাপি
    আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি
    তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া
    তুমি বাংলা ছাড়ো।

যশস্বী কবি সিকানদার আবু জাফরের রচনাবলির মধ্যে রয়েছে- কবিতা, নাটক, উপন্যাস,
কিশোর উপন্যাস, অনুবাদ, গান প্রভৃতি। যেমন- কাব্য : প্রসন্ন প্রহর (১৯৬৫), বৈরী বৃষ্টিতে (১৯৬৫), তিমিরান্তিক (১৯৬৫), বৃশ্চিক লগ্ন (১৯৭১), বাংলা ছাড়। নাটক : সিরাজউদ্দৌলা (১৯৬৫), মহাকবি আলাওল (১৯৬৬), শকুন্তলা উপাখ্যান (১৯৫২), মাড়কসা (১৯৬০)। উপন্যাস : মাটি আর অশ্রু, পূরবী, নতুন সকাল। কিশোর উপন্যাস : জয়ের পথে, নবী কাহিনী। অনুবাদ : রুবাইয়াৎ ওমর খৈয়াম, সেন্ট লুইয়ের সেতু, বারনাড মালামুডের যাদুর কলস। গান : মালব কৌশিক।

কবি সিকানদার আবু জাফর ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

তিনি ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মারা যান ৫ আগস্ট, ১৯৭৫ সালে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.