Home / অর্থনীতি / লালমনিরহাটের শিম চাষিরা ফলনে লাল…
shim+chash+lalmonirhat+mbd-3

লালমনিরহাটের শিম চাষিরা ফলনে লাল…

shim+chash+lalmonirhat+mbd-5

মাস্টারি বিডি । বাঁধন খান
কৃষি বিভাগ । ২০ অক্টোবর ২০১৮ । ০৫ কার্তিক ১৪২৫

লালমনিরহাট জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে শিমক্ষেত। সেখানে সবুজ আর নীল ফুলে ফুলে ছেয়ে গেছে শিমের খেত খামার। সেই সবুজের দিকে তাকালে লতার সমারোহের ফাঁকে ফাঁকে ছোট্ট নীল-সাদা অজস্র ফুল ফুটে আছে। বুক সমান উচ্চতায় বাঁশের মাচানজুড়ে এইসব খেতে ফলেছে শীত মৌসুমের সবজি শিম। এই শিম লালমনিরহাট থেকে ছড়িয়ে পড়ছে দেশের নানা জায়গায়। জেলার বৃহত্তম শিমের হাট দুরাকুটিহাট ও কুমড়িরহাট থেকে প্রতিদিন প্রায় ২৫-৩০ ট্রাক শিম ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন চরে যাচ্ছে।

shim+chash+lalmonirhat+mbd-4

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে, এ জেলায় বিস্তীর্ণ এলাকাজুড়ে শিম আবাদ শুরু হয় ১৯৯৭ সালে। ফলনও হয়েছে বাম্পার। ভাল দামও পেয়েছে এবং পাচ্ছে কৃষকরা।

কৃষির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, শিম চাষে ঝামেলা তুলনামূলক কম এবং অন্যান্য ফসলের তুলনায় লাভজনক। তাছাড়া বেশ কিছু দিন সময় নিয়ে ধীরে ধীরে গাছ থেকে শিম সংগ্রহ করে বিক্রি করা যায়।

shim+chash+lalmonirhat+mbd-6

লালমনিরহাট সদর উপজেলার সবজি চাষিরা উচ্চ ফলনশীল শিম আবাদ করে লাভবান হয়েছেন। ফলে এলাকায় শিম চাষ সম্প্রসারিত হয়।

shim+chash+lalmonirhat+mbd-2

লালমনিরহাটের শিম বিপণনের সবচেয়ে বড় হাট কুমড়িরহাট ও দুরাকুটিহাট। সারা দেশ থেকে পাইকারী ক্রেতারা এই হাটে আসেন। প্রতিদিন ভোরবেলা থেকে হাট বসে। বিক্রি চলে রাত পর্যন্ত। ট্রাক যোগে চলে যায় দেশের নানা প্রান্তে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.