Home / অপরাধ / রোহিঙ্গা সংকট নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সুকি
aung+san+su+kye+mbd-17

রোহিঙ্গা সংকট নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সুকি

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১৬ সেপ্টেম্বর ২০১৭ । ০১ আশ্বিন ১৪২৪

মিয়ানমার নেত্রী অং সান সুকি রোহিঙ্গা সংকট নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। গত তিন সপ্তাহ ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর তীব্র দমন পীড়নের পর এ প্রথমবারের মতো এ বিষয়ে তিনি কথা বলতে যাচ্ছেন।

সরকারের মুখপাত্র জ হাতয় সাংবাদিকদের বলেন, তিনি জাতীয় পুনর্ঐক্য ও শান্তির জন্যে টেলিভিশনে ভাষণ দেবেন। সংবাদ বাসস-এর।

বিভিন্ন সরকারি দপ্তর ও পুলিশ ফাঁড়িতে গত ২৫ আগস্ট দ্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ব্যাপক দমন পীড়ন শুরু করে। এতে প্রায় তিন লাখ ৮০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে যায়।

এদিকে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে রোহিঙ্গা নিপীড়নকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26 555

এলজিইডি-ক্রিলিকের ই-লার্নিং কনটেন্ট ওভারভিউ কর্মশালা অনুষ্ঠিত

রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে …

Leave a Reply

Your email address will not be published.