Home / উন্নয়ন / অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১৮৫টি বাসস্থান নির্মিত হচ্ছে
freedom+fighther+house+mbd

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১৮৫টি বাসস্থান নির্মিত হচ্ছে

মাস্টারি বিডি ডটকম
বরিশাল । ১৬ সেপ্টেম্বর ২০১৭ । ০১ আশ্বিন ১৪২৪

বরিশাল বিভাগের ৬টি জেলায় অসচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য ১৮৫টি বাসস্থানের নির্মাণ কাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)-এর অধীনে এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। সকল মুক্তিযোদ্ধার জন্য সরকারিভাবে কমবেশি ৬শ বর্গফুটের একটি করে একতলা ভবন নির্মাণ করে দেয়া হচ্ছে।

এলজিইডি সূত্র জানায়, বরিশাল জেলায় ৭ কোটি ৬২ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে ৮০ জন অসচ্ছল ও ভুমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে কাজের প্রায় ৯৮ ভাগ সম্পন্ন হয়েছে। আগামী মাসের মধ্যেই এসব ভবনের নির্মাণ কাজ শেষ হবে।

পটুয়াখালীতে ৮ জন মুক্তিযোদ্ধার জন্য ২ কোটি টাকা ব্যয়ে বাসস্থান নির্মাণ সম্পন্ন হয়েছে। ভোলার ২৫ জন মুক্তিযোদ্ধার বাসস্থান নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ টাকা। ইতোমধ্যে প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

সূত্র আরো জানায়, পিরোজপুর জেলার ৪২ জন মুক্তিযোদ্ধার জন্য ৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে বাসস্থান নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ১ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে বরগুনার ২১ জন মুক্তিযোদ্ধার জন্য বাসভবন নির্মাণ শেষের পথে রয়েছে। ঝালকাঠীতে ৯ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্য ২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বাসস্থান নির্মাণ কাজ প্রায় ৬২ ভাগ শেষ হয়েছে।

এলজিইডি বরিশাল অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিবুর রহমান বলেন, আধুনিক ডিজাইনের মানসম্মতভাবে মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মিত হচ্ছে। রান্নাঘর, বাথরুমসহ সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে ঘরগুলোতে। পর্যায়ক্রমে আরো বাসস্থান নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: মাহবুবুর রহমান জানান, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ অবশ্যই একটি ভালো উদ্যোগ। তবে এ ক্ষেত্রে প্রকৃত অসহায় মুক্তিযোদ্ধারা যেন বাসস্থান পায় সে ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.